ছয় বছরের শিশুকে খুন করে পুকুরে পুঁতে দিল তার পিসতুতো দাদা.

ছয় বছরের শিশুকে খুন করে পুকুরে পুঁতে দিল তার পিসতুতো দাদা. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৩ এপ্রিল:উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর মনোহরপুর গ্রামে ছয় বছরের শিশুকে খুন করে পুকুরে পুঁতে দিল তার দাদা। বছর ছয়ের সায়মা খাতুন প্রথম শ্রেণীর ছাত্রী। গতকাল শনিবার পিসির বাড়ি যাওয়ার নাম করে ডেকে নিয়ে যায় পিসির ছেলে বছর ১৪ অষ্টম শ্রেণীর ছাত্র আরিফ গাজী। তারপর থেকেই আর তার খোঁজ পাওয়া যায় না ওই ছাত্রীর বাবা-মা সহ পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি তাকে। আর তখনই সন্দেহ হয় সম্পর্কে দাদা আরিফের উপর। হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে প্রতিমা আরিফকে আটক করে জিজ্ঞাসা বাদ করলে পুলিশের জেরায় সেই স্বীকার করে বাড়িতে কেউ ছিল না সেই সুযোগে ওই ছাত্রীকে খুন করে বাড়ির পিছনে পুকুরে পুঁতে দেয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে পুকুর থেকে ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রথমে টাকি গ্রামীন হাসপাতাল তারপর বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে। ইতিমধ্যে আরিফকে সঙ্গে নিয়ে ওই এলাকায় কিভাবে খুন করেছে আরিফ তার একটা পুনর্নির্মাণ করেন হাসনাবাদ থানার পুলিশ। এর পিছনে ঠিক কি কারণ আছে আত্মীয়ের দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ঝামেলা গন্ডগোল জমি বিবাদ না অন্য কিছু ঘটনা লুকিয়ে রয়েছে খুনের মোটিভ খোঁজার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই বছর ১৪ ছাত্র আরিফ গাজিকে গ্রেপ্তার করেছে হাসনাবাদ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *