পরিকাঠামো থাকলেও শিক্ষকের অভাবে তালা পড়ল স্কুলে
ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৩ এপ্রিল:
পাকা স্কুল বাড়ি বড় স্কুলের মাঠ পানীয় জলের কল মিড ডে মিল রান্নাঘর বসে খাওয়ার ব্যবস্থা ইলেকট্রিক পাখা পঠন পাঠনের জন্য যা যা প্রয়োজন সবটাই আছে।কেবল শিক্ষক আর ছাত্র নেই তাই স্কুল ঘর এখন তালা মেরে বন্ধ রেখে দিয়েছে। এমনটাই ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের পূর্ব গোবিন্দপুর জুনিয়র হাই স্কুলে। ২০১১ সালে এই হাই স্কুল তৈরি হয় তখন এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে ছাত্র-ছাত্রী এই স্কুলে গমগম করত একাধিক মাস্টারমশাইও ছিল এখন যেন সব অতীত ধীরে ধীরে ছাত্র-ছাত্রীর সংখ্যা কমতে কমতে একেবারেই তলানিতে ঠেকেছে। কেবল একজন শিক্ষক আছেন তিনি মাঝেমধ্যে আসেন না হলে স্কুলে তালা অবস্থায় পড়ে থাকে পাশে একটি প্রাইমারি স্কুল থাকলেও পাশে জুনিয়র হাই স্কুলটি বন্ধ পড়ে রয়েছে, শিক্ষার আলো আরো আলোকিত করার জন্য ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে তৈরি হয়েছিল এই স্কুল ঘরটি। গ্রামের মানুষ অভিভাবক থেকে শুরু করে তারা চায় স্কুলটি পুনরায় চালু হোক।। স্থানীয় শিক্ষক ও পঞ্চায়েত সদস্য বিষয়টি জেনেও কিছু করার নেই বলে জানিয়ে দেন। কারণ শিক্ষকের অভাব থাকার কারণে ছাত্র-ছাত্রীদের স্কুলে ভর্তি করত না ডায়মন্ড হারবার শহরের বিভিন্ন স্কুলে তাদেরকে ভর্তি করা হয় বলে এমনটাই জানা যায়।
তবে যে উদ্দেশ্যে স্কুলটি তৈরি করা হয়েছিল শিক্ষার আলোয় আলোকিত করার জন্য, গ্রামের মানুষদের চেষ্টায় স্কুলটি তৈরি হয়েছিল তা আজ কেবল অতীত হয়ে গিয়ে ভুতুড়ে বাড়িতে পরিণত হচ্ছে। এভাবে একের পর এক ছাত্র-ছাত্রী বা শিক্ষকের অভাবে বিদ্যালয় গুলি যদি বন্ধ হয়ে যায় আগামী দিনে শিক্ষার ঘোর অন্ধকার হয়ে আসছে বলে মনে করছেন শিক্ষা মহল।

