Skip to content
August 29, 2026
Uttarer Kalam

Uttarer Kalam

  • Home
  • জেলার খবর
  • কলকাতা
  • রাজনীতি
  • দেশ
  • খেলা
  • More News
    • আন্তর্জাতিক
    • খুঁটিনাটি
    • জীবনযাত্রা
    • প্রশাসন
    • বিনোদন
    • ব্যবসাবাণিজ্য
Headlines
  • 4 weeks ago4 weeks ago

    অযোধ্যা পাহাড়ে পর্যটন উন্নয়ন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক,

  • 4 weeks ago4 weeks ago

    শেখ হাসিনা দেশে ফিরুক!!

  • 4 weeks ago4 weeks ago

    ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

  • 1 month ago

    গ্রেফতার তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সদ্য প্রাক্তন জেলা সভাপতি সুব্রত দত্ত

  • 1 month ago1 month ago

    ইটাহারে দুটি সেতু নির্মাণের আবেদনতৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের

  • 1 month ago1 month ago

    মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র এসে পৌঁছালেন ইডি দপ্তরে

Popular News

  • জেলার খবর

নাবালক ছেলের হাতে খুন মা

admin 1 year ago4 months ago
  • জেলার খবর

‘সন্ধান পেলে খবর দিন’! বিজেপি বিধায়কের খোঁজে পোস্টার

admin 1 year ago4 months ago
  • রাজনীতি

মন্ত্রী হিসাবে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কিরতোনিয়া ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক

admin 1 year ago4 months ago
  • জেলার খবর

শিক্ষক নিয়োগের আবেদনের ক্ষেত্রে এবার বাম আমলের ওবিসি আইনকে মান্যতা দিল SSC

admin 1 year ago4 months ago
  • জেলার খবর
4 weeks ago4 weeks ago

অযোধ্যা পাহাড়ে পর্যটন উন্নয়ন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক,

অযোধ্যা পাহাড়ে পর্যটন উন্নয়ন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, আশ্বাস পর্যটন মন্ত্রীর।রাজ্যের পর্যটন মানচিত্রে পুরুলিয়া জেলার গুরুত্ব আরও বাড়াতে মঙ্গলবার অযোধ্যা পাহাড়ের কোলে অনুষ্ঠিত হলো পর্যটন উন্নয়ন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ, পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলাশাসক, জেলা পুলিশ সুপার, জেলার ৯ জন বিধায়ক, পুলিশ-প্রশাসনের আধিকারিক, রেল দপ্তরের প্রতিনিধি এবং পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। বৈঠকে জেলার পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও পর্যটক পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হোটেল ও পর্যটন ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন। পর্যটন মন্ত্রী সেগুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে পুরুলিয়ায় পর্যটক আকর্ষণে বিশেষ উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি। সংশ্লিষ্ট মহলের আশা, এই উদ্যোগের ফলে জেলার পর্যটন শিল্পের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

  • গ্রেফতার তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সদ্য প্রাক্তন জেলা সভাপতি সুব্রত দত্ত
  • ইটাহারে দুটি সেতু নির্মাণের আবেদনতৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের
  • মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র এসে পৌঁছালেন ইডি দপ্তরে
  • আন্তর্জাতিক
4 weeks ago4 weeks ago

শেখ হাসিনা দেশে ফিরুক!!

শেখ হাসিনা দেশে ফিরুক!! জামাতিদের ধর্মন্ধতার রাজনিতি দূরে হাটুক,এতে নারি স্বাধিনতায় এবং প্রগতির বাধা হয়ে উঠছে।নিজের বাংলাদেশে ফেরা অনিশ্চিত। তাই কবে দেশে ফিরবেন তা নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন সাহিত্যিক তসলিমা নাসরিন* দীর্ঘ নির্বাসনের পরে, ভালোবাসার শহরে ওপার বাংলার লেখিকা তসলিমা, পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে এসে, বেগম রোকেয়ার সমাধিতে মাল্যদান লেখিকার, পাশাপাশি বেশ খানিকটা সময় কাটালেন পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাভ থেকে শুরু করে পড়ুবাদের সাথে। যে ভালোবাসা একসময় মুখ ফিরিয়ে নিয়েছিল তসলিমার থেকে, সেই ভালোবাসার শহর ফের বরণ করে নিলেন প্রিয় লেখিকাকে। ১৯৩২সালের ৯ই ডিসেম্বর, কলকাতার পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা সোদপুরের, এই মাটিতেই সমাধিস্থ হয়েছিলেন, ওপার বাংলার শিক্ষানবিশ নারী শিক্ষার অগ্রদূত, মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তারপর থেকে দীর্ঘ বেশ কয়েক বছর পার হয়ে গিয়েছে, অবশেষে নির্বাসন কাটিয়ে সেই বেগম রোকেয়ার সমাধি তো স্মৃতিতে মাল্যদান করলেন প্রিয় লেখিকা তসলিমা নাসরিন, পাশাপাশি তুলে ধরলেন বেগম রোকেয়ার বিভিন্ন স্মৃতির কথা।

  • নেপাল সীমান্ত থেকে গ্রেফতার জাহাঙ্গীর খান, গতকাল রাতে STF তাকে গ্রেফতার করে
  • আগামীকাল কলকাতায় ঝটিকা সফরে আসছেন সস্ত্রীক মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও।
  • ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া
  • রাজনীতি
4 weeks ago4 weeks ago

ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা। ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামূল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন দলেরই ১৩ জন কাউন্সিলর। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে লিখিত আকারে এই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে পৌর রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারী কাউন্সিলরদের দাবি, লিখিতভাবে ১৩ জন স্বাক্ষর করলেও বাস্তবে ১৬ জন কাউন্সিলর তাঁদের পক্ষেই রয়েছেন। ধুলিয়ান পৌরসভায় মোট কাউন্সিলরের সংখ্যা ২১। বর্তমানে পৌরসভার সমস্ত কাউন্সিলরই তৃণমূল কংগ্রেসের সদস্য। ফলে একই দলের চেয়ারম্যানের বিরুদ্ধে দলেরই কাউন্সিলরদের এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, ২০২২ সালের পৌরসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইনজামূল ইসলামকে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে বলে অভিযোগ। অনাস্থা প্রস্তাবকারী কাউন্সিলরদের দাবি, রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান নিয়মিত পৌরসভায় আসছেন না। ফলে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন নাগরিক পরিষেবা পাওয়া যাচ্ছে না। কাউন্সিলরদের আরও দাবি, পৌরসভার স্বাভাবিক কাজকর্ম সচল রাখা এবং নাগরিক পরিষেবা স্বাভাবিক করতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • ধুলিয়ানের গ্রেফতার
  • অভিষেকের বিরুদ্ধে ফের FIR
  • ফাইভ-সিক্স পর্যন্ত পড়া শওকত কীভাবে এমএ?
  • জেলার খবর
1 month ago

গ্রেফতার তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সদ্য প্রাক্তন জেলা সভাপতি সুব্রত দত্ত

গ্রেফতার তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সদ্য প্রাক্তন জেলা সভাপতি সুব্রত দত্ত নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনায় প্রভাব খাটিয়ে অভিযোগ করতে বাধা দেওয়া ও তথ্য প্রমাণ লোপাটে সাহায্যের অভিযোগে গ্রেফতার ।পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিকের পর এবার গ্রেফতার হলেন তাঁর স্বামী তথা তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সদ্য প্রাক্তন জেলা সভাপতি সুব্রত দত্ত ওরফে গোপে দত্ত। এক নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযোগ করতে বাধা দেওয়া ও তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করার অভিযোগে গতকাল রাতে তাঁকে গ্রেফতার করে পাত্রসায়ের থানার পুলিশ। আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পাত্রসায়ের থানা থেকে ধৃতকে আদালতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চোর চোর স্লোগান দেয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে চলতি বছর ৩০ মার্চ বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকায় এক নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনা ঘটে। অভিযোগ এই ঘটনায় পাত্রসায়ের থানা এলাকার এক যুবক ও তার মা এর বিরুদ্ধে যোগসাজসের অভিযোগ ছিল মৃতার পরিবারের। কিন্তু অভিযুক্তরা তৃনমূল ঘনিষ্ঠ হওয়ায় সে সময় তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত ওরফে গোপে দত্ত এবং তাঁর স্ত্রী তথা পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে মৃতার পরিবারকে অভিযোগ দায়েরে বাধা দেন। ময়িনা তদন্ত না করিয়ে মৃতার দেহ সৎকার করতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। রাজ্যে পালাবদলের পর মৃতার পরিবার ১১ জুলাই পাত্রসায়ের থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাট ও মৃতার পরিবারকে অভিযোগ দায়েরে বাধা দেওয়ার অভিযোগে ১২ জুলাই পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিককে গ্রেফতার করে পাত্রসায়ের থানার পুলিশ। পূরবী দত্ত মল্লিকের স্বামী তথা তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সদ্য প্রাক্তন জেলা সভাপতি সুব্রত দত্তর খোঁজেও শুরু হয় তল্লাশি। গতকাল রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে পাত্রসায়ের থানা এলাকা থেকে সুব্রত দত্ত ওরফে গোপে দত্তকে গ্রেফতার করে পাত্রসায়ের থানার পুলিশ। আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

  • অযোধ্যা পাহাড়ে পর্যটন উন্নয়ন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক,
  • ইটাহারে দুটি সেতু নির্মাণের আবেদনতৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের
  • মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র এসে পৌঁছালেন ইডি দপ্তরে

Latest News

অযোধ্যা পাহাড়ে পর্যটন উন্নয়ন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক,

শেখ হাসিনা দেশে ফিরুক!!

ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

গ্রেফতার তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সদ্য প্রাক্তন জেলা সভাপতি সুব্রত দত্ত

ইটাহারে দুটি সেতু নির্মাণের আবেদনতৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের

মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র এসে পৌঁছালেন ইডি দপ্তরে

পঞ্চায়েতে পঞ্চায়েতে পুলিশ অভিযান জন্ম-মৃত্যুর রেজিস্টার খতিয়ে দেখতে তল্লাশি

ধুলিয়ানের গ্রেফতার

Home

আন্তর্জাতিক

কলকাতা

উপভোক্তা বিষয়ক
(consumer affair)

খেলা

জীবনযাত্রা

খুঁটিনাটি

জেলার খবর

দেশ

প্রশাসন

বিনোদন

রাজনীতি

উত্তরের কলমে সেরা রাজনৈতিক খবর – ভিডিও আপডেট

Find Me On

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025

Categories

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • উপভোক্তা বিষয়ক
  • কলকাতা
  • খেলা
  • জীবনযাত্রা
  • জেলার খবর
  • দেশ
  • প্রশাসন
  • বিনোদন
  • ব্যবসাবাণিজ্য
  • রাজনীতি

You May Have Missed

  • জেলার খবর

নদীতে মাছ ধরতে গিয়ে গন্ডারের হামলায় মৃত্যু হয়েছে দুজনের।ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের জলদাপাড়া কোদালবস্তি এলাকার।

admin 1 year ago1 year ago
  • রাজনীতি

আমাদের আর কত প্রাণ হারাতে হবে? Sir এর জন্য আর কত জনকে মৃত্যু বরণ করতে হবে? কত মৃতদেহ আমাদের দেখতে হবে এই প্রক্রিয়ার জন্য? এটা সত্যিই এখন ভয়ংকর বিপদজনক হয়ে উঠেছে: মুখ্যমন্ত্রী

admin 9 months ago9 months ago
  • জেলার খবর

ধান কাটার উদ্দেশ্যে রওনা দিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ট্রাক্টর চালকের। তাকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে জখম হলো ট্রাক্টরের থাকা আরও এক ব্যক্তির। বীরভূমের রুকুনপুর ঘটনা

admin 1 year ago1 year ago
  • জেলার খবর

বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের উপর মাকুড়গ্রাম বাজারেএটিএম লুট এর চেষ্টা বার্থ করলো স্থানীয়রা

admin 1 year ago1 year ago
  • খেলা

ওয়েস্ট ইন্ডিজকে ক্লিন সুইপ ভারতের l দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭ উইকেটে জয় টিম ইন্ডিয়ার

admin 11 months ago11 months ago
  • জেলার খবর

ও যা করেছে তার ফল পেয়েছে

admin 2 months ago2 months ago
  • দেশ

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দিনহাটায় তৈরি হল হোল্ডিং সেন্টার।

admin 3 months ago
  • রাজনীতি

তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা মৃত্যু এক

admin 9 months ago9 months ago

About Us

উত্তরের কলম – পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সংবাদপত্র, যা উত্তরবঙ্গের খবর, সমাজের নানা দিক, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি তুলে ধরে। নির্ভরযোগ্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য পরিচিত, উত্তরের কলম সর্বদা সত্যের পাশে!

Privacy Policy

Contact Us

Ph: +91- 7003307746

Mail id: uttarerkalam214@gmail.com