কালীপুজোর রাতে চাঞ্চল্যকর অভিযোগ উঠল জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে।

কালীপুজোর রাতে চাঞ্চল্যকর অভিযোগ উঠল জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে। অভিযোগ, তাঁর বাংলোর সামনে বোমা ফাটানোকে কেন্দ্র করে স্থানীয় শিশু ও মহিলাদের উপর মারধর এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুজোর আনন্দে কয়েকটি বোমা ফাটানো হচ্ছিল, তখনই পুলিশ সুপার রাগে ফেটে পড়ে শিশু ও মহিলাদের মারধর করেন। তবে পুলিশ সুপার জানান, তাঁর বাংলোর ভিতরে বোমা ছোড়া হচ্ছিল। বহুবার অনুরোধ সত্ত্বেও তা বন্ধ না হওয়ায় তিনি নিজে গিয়ে নিষেধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *