সিন্ডিকেটের লোকেদের উল্টো করে টাঙিয়ে সিধে করব…!’ রাজ্যে এসে ‘দুষ্কৃতী’দের হুঁশিয়ারি অমিত শাহের
বীরভূমের বোলপুরে পল্লিমঙ্গল ক্লাবের মাঠে নির্বাচনী জনসভা থেকে ফের একবার রাজ্যের শাসকদলকে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্ষমতায় এলে কাটমানি ও সিন্ডিকেটওয়ালাদের উলটো করে ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দেন তিনি।

