আলিপুরদুয়ারের সাংসদ ও মাদারিহাটের বিডিও অমিত মধ্যে বিতর্ক
আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ও মাদারিহাটের বিডিও অমিত কুমার চৌরাসিয়ার মধ্যে বিতর্ক। সাংসদ মাদারিহাট বিধানসভার চা বাগান এলাকার কিছু বাসিন্দাকে নিয়ে ত্রাণ বিতরণ সংক্রান্ত বিষয়ে বিডিও অফিসে যান। অভিযোগ, চা বাগান এলাকার শ্রমিকরা পর্যাপ্ত সরকারি সাহায্য না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাংসদ। সেই সময় বিডিওর সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। সাংসদের অভিযোগ, বারবার ত্রিপাল চাওয়া সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনও সহযোগিতা পাওয়া যায়নি।

