পুলিশকে মারধর ও গালিগালাজের অভিযোগে অসম রাইফেলস-এর এক জওয়ানকে গ্রেফতার করেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। ধৃতের নাম সুজিত কুমার বর্মন। বাড়ি আসাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি কোতোয়ালী থানার অন্তর্গত ভাতজাংলায় শশুর বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে গতকাল রাতে মদ্যপ অবস্থায় কর্তব্যরত পুলিশ কর্মী দের অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করেন। তাকে আটক করে থানায় নিয়ে এলে সেখানেও কর্তব্যরত পুলিশ অফিসারকে মারধর করেন। এরপর তাকে গ্রেফতার করা হয়।
পুলিশকে মারধরের অভিযোগে অসম রাইফেলস এর জওয়ান

