জাল আধার কার্ড চক্রের হদিশ শিলিগুড়িতে, গ্রেফতার ৭

জাল আধার কার্ড চক্রের হদিশ শিলিগুড়িতে, গ্রেফতার ৭ ক্রেতা সেজে আধার কার্ড তৈরির জন্য যোগাযোগ করে স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। কয়েক হাজার টাকার বিনিময়ে কার্ড তৈরি করার চুক্তি হতেই হাতেনাতে ধরা হয় অভিযুক্তদের।শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকার একটি বহুতল আবাসন থেকে জাল আধার কার্ড, ভোটার কার্ড ও কাস্ট সার্টিফিকেট তৈরির চক্র চলত l পুলিশ জানিয়েছে, প্রতিটি নথি তৈরি করতে খরচ হতো পাঁচ থেকে দশ হাজার টাকা। অভিযানে উদ্ধার হয়েছে একাধিক জাল নথিপত্র ও কার্ড তৈরির সরঞ্জাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *