গতকাল রাতে বসিরহাট থানার গোডাউন পাড়া এলাকায় রোহিত রায় নামে এক বিজেপি কর্মীকে গুলি করা হয় । রোহিত রায় কে প্রথমে বসিরহাট হাসপাতাল এবং পরে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে ।এইগুলি ঘটনায় তদন্তে নেমে পুলিশ বসিরহাট গোডাউন পাড়া এলাকা থেকে জাহিনুর গাজী নামে একজনকে গ্রেফতার করে পুলিশ । তাকে নিয়ে আজ পুননির্মাণে আসলো পুলিশ ।
বিজেপি কর্মীকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার এক, তাকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণে গেল পুলিশ

