মাদারিহাট এলাকা হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। গত এক সপ্তাহে এই নিয়ে পরপর চার জনের মৃত্যু হয়েছে । মাদারিহাটের সুখীরানী দাস (৫০) নামের এক মহিলাকে নিজের ঘরের সামনেই আক্রমণ করে বন্য হাতি। মহিলাকে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুখীরানী দেবীর।
হাতির হানায় মৃত্যু এক সপ্তাহে চারজনের মৃত্যু

