অবৈধ সম্পর্ক বলে দেওয়ায় কাকিমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো এক যুবক

অবৈধ সম্পর্ক বলে দেওয়ায় কাকিমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো এক যুবক ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৫ মার্চ:অবৈধ সম্পর্ক বলে দেওয়ায় কাকিমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করার চেষ্টা।।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাট থানার নতুন বাজার এলাকার ঘটনা।আকাশ নন্দী নামে এক যুবক তার কাকিমা অসীমা নন্দীকে একা পেয়ে হঠাৎই তার ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে এবং এলোপাথাড়ি কোপানো শুরু করে। চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যায়। এবং অভিযুক্ত আকাশ নন্দীকে ধরে ফেলে। এরপর পুলিশ এসে আকাশ নন্দীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। প্রতিবেশীদের অভিযোগ, আকাশ নন্দী বিবাহিত হওয়ার পরেও অন্য এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক আছে। সেই কথা তার কাকিমা অসীমা নন্দী জানতে পেরে আকাশ নন্দীর মা বাবাকে এবং তার স্ত্রীকে বলে। আর এই বলাটাই কাল হয়ে দাঁড়ায় অসীমা নন্দীর। গতকাল রাতে স্বামী হারা অসীমা নন্দীকে একা পেয়ে আকাশ নন্দী ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু করে। অসীমা নন্দীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যায় এবং আকাশ নন্দী কে ধরে ফেলে।বসিরহাট থানার পুলিশ খবর পেয়ে আকাশ নন্দীকে গ্রেপ্তার করে।আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ওই আক্রান্ত মহিলা। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *