admin

বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্য সচিব।

বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্য সচিব। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে দ্রুত কার্যকর করতে হবে। তার জন্য যে যে পদক্ষেপ নেওয়ার নিতে হবে। কোনভাবেই এই প্রকল্পগুলি কার্যকর করতে দেরি করা যাবে না।সচিবদের নির্দেশ নয়া মুখ্য সচিবের। পাশাপাশি যে প্রকল্পগুলি বর্তমান শাসক দলের ইস্তহরে দেওয়া হয়েছে সেগুলি কার্যকর করার জন্য কি কি পদ্ধতি নিতে হবে ও কি পরিকল্পনা করতে হবে তার প্ল্যান দ্রুত পাঠাবেন। বিভিন্ন দপ্তরের সচিবদের নির্দেশ মুখ্য সচিবের। এদিন প্রায় দু ঘন্টা বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের নয় মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল।

Read More

সিউড়িতে ফের ভোট পরবর্তী উত্তেজনা।

সিউড়িতে ফের ভোট পরবর্তী উত্তেজনা। হামলার অভিযোগ উঠল বিজেপি পরিচালিত কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলা দত্ত ও তাঁর পরিবারের উপর। সোমবার রাতে কড়িধ্যা এলাকায় পুরোনো বিবাদকে কেন্দ্র করে প্রধানের দুই ছেলেকে মারধরের অভিযোগ ওঠে। বাধা দিতে গেলে প্রধান বেলা দত্তকেও শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে দাবি।আহত অবস্থায় প্রধানের দুই ছেলেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, হামলার সময় বন্দুকের বাট দিয়েও মারধর করা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Read More

চাকরি দেওয়ার নাম করে। একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ

ডি গ্রুপের চাকরি করেন জয় প্রকাশ মহাজন, দেউলী পুকুরিয়ায় বাড়ি ও বসিরহাটে বাড়ি। আই, সি,ডি,এস এর চাকরি দেওয়ার নাম করে,সাহেব খালির কয়েকজন মানুষের কাছ থেকে টাকা তোলে। শতাব্দি মহাজন মন্ডলের কাছ থেকে , তনুশ্রী মণ্ডল ও একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলে। এক বছর আগে টাকা তোলে। জয়প্রকাশ মহাজন পালিয়ে পালিয়ে ছিল।আজ ভান্ডারখালি বাজারে দেখতে পেয়ে, ধরে নিয়ে আসে একাধিক ব্যক্তি।এমনকি মিডিয়ার কাজে বাঁধা দেয় ও ফোন কেরে নেয়।

Read More

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এই শব্দ বলার দরকার নেই। কেন্দ্রীয় প্রকল্প এর অর্থ আমরা নিয়ে আসবো।

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এই শব্দ বলার দরকার নেই। কেন্দ্রীয় প্রকল্প এর অর্থ আমরা নিয়ে আসবো।

Read More

রাজ্যের বড় প্রশাসনিক সিদ্ধান্ত। বিভিন্ন বোর্ড, সংস্থা ও পাবলিক সেক্টর ইউনিটের মনোনীত সদস্য, ডিরেক্টর ও চেয়ারপার্সনদের মেয়াদ অবিলম্বে শেষ করার নির্দেশ।

রাজ্যের বড় প্রশাসনিক সিদ্ধান্ত। বিভিন্ন বোর্ড, সংস্থা ও পাবলিক সেক্টর ইউনিটের মনোনীত সদস্য, ডিরেক্টর ও চেয়ারপার্সনদের মেয়াদ অবিলম্বে শেষ করার নির্দেশ।

Read More

তেতুলিয়া ব্রিজের পাশে রহস্যমৃত্যু, জামাই-সহ আটক ৩

শ্বশুরকে ‘সুপারি কিলার’ দিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য বাদুড়িয়ায় উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার তেতুলিয়া ব্রিজ সংলগ্ন ভাটার রাস্তা থেকে উদ্ধার হল এক ব্যক্তির রহস্যজনক মৃতদেহ। মৃতের নাম কাজী মোজাফফার আহমেদ (৪৯)। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে তেতুলিয়া ব্রিজের কাছে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় কাজী মোজাফফার আহমেদের দেহ। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয় তাঁর মোটরবাইক এবং একটি চার চাকার গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাদুড়িয়া থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমে মৃতের জামাই শামীম গাজী-সহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের মেয়ের সঙ্গে সরুপনগর থানার বাঁকড়া এলাকার বাসিন্দা শামীম গাজীর বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর থেকেই দাম্পত্য অশান্তি লেগেই থাকত। একাধিকবার পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা হলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসেন কাজী মোজাফফার আহমেদ। এরপর থেকেই শ্বশুর ও জামাইয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার রাতে কাজী মোজাফফার আহমেদ মোটরবাইক নিয়ে তেতুলিয়া ব্রিজ সংলগ্ন ভাটার রাস্তায় পৌঁছতেই কয়েকজন তাঁকে জোর করে বাইক থেকে নামিয়ে একটি গাড়িতে তোলার চেষ্টা করে। বিষয়টি নজরে আসে এলাকার রাত প্রহরীদের। তাঁরা তৎক্ষণাৎ স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী ছুটে এসে দেখেন, গাড়ির পাশেই পড়ে রয়েছেন মোজাফফার আহমেদ। স্থানীয়দের একাংশের অভিযোগ, প্রথমে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয় এবং পরে ঘটনাকে অন্যখাতে ঘোরাতে মুখে বিষ ঢেলে দেওয়ার চেষ্টা করা হয়। যদিও পুলিশ এখনও সরকারি ভাবে মৃত্যুর কারণ জানায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পিতভাবেই এই খুনের ছক কষা হয়েছিল। তদন্তকারীদের সন্দেহ, শ্বশুরকে খুন করতে ‘সুপারি কিলার’ ভাড়া করা হয়ে থাকতে পারে এবং ঘটনাস্থলে মৃতের জামাইও উপস্থিত ছিল। ঘটনার পর থেকেই তেতুলিয়া ব্রিজ এলাকা ঘিরে রেখেছে পুলিশ। শুরু হয়েছে বিস্তারিত তদন্ত।

Read More

আগের সরকার এর অনিচ্ছা এর জন্য একটা নির্দিষ্ট ভোটার কে বাঁচাতে জমি অধিগ্রহণ করতে দেয়নি।এরা জমি রেডি করে রেখেছে। Bsf যতটা চেয়েছে ততটাই পাবে। আগের সরকার এর মতো আলপটকা প্রশ্নের উত্তর এ যাবে না।

আগের সরকার এর অনিচ্ছা এর জন্য একটা নির্দিষ্ট ভোটার কে বাঁচাতে জমি অধিগ্রহণ করতে দেয়নি।এরা জমি রেডি করে রেখেছে। Bsf যতটা চেয়েছে ততটাই পাবে। আগের সরকার এর মতো আলপটকা প্রশ্নের উত্তর এ যাবে না।

Read More

bns আমরা আশ্চর্য হয়ে গেছি যে এখানে bns কার্যকর করা হয়নি। আজ থেকে bns যুক্ত হল। আমরা অবাক হয়ে গেছি যে এখানে কার্যকর করা হয়নি। ৫ বছর আবেদন এর বয়স সীমা বাড়ানো হল। স্বরাষ্ট্র মন্ত্রী বলেছিলেন ২০১৫ সালের পর থেকে রাজ্যে নিয়োগ হয়নি। তাই আবেদন এর সময়সীমা বাড়ানো হয়েছে

bns আমরা আশ্চর্য হয়ে গেছি যে এখানে bns কার্যকর করা হয়নি। আজ থেকে bns যুক্ত হল। আমরা অবাক হয়ে গেছি যে এখানে কার্যকর করা হয়নি। ৫ বছর আবেদন এর বয়স সীমা বাড়ানো হল। স্বরাষ্ট্র মন্ত্রী বলেছিলেন ২০১৫ সালের পর থেকে রাজ্যে নিয়োগ হয়নি। তাই আবেদন এর সময়সীমা বাড়ানো হয়েছে

Read More