সিউড়িতে ফের ভোট পরবর্তী উত্তেজনা। হামলার অভিযোগ উঠল বিজেপি পরিচালিত কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলা দত্ত ও তাঁর পরিবারের উপর। সোমবার রাতে কড়িধ্যা এলাকায় পুরোনো বিবাদকে কেন্দ্র করে প্রধানের দুই ছেলেকে মারধরের অভিযোগ ওঠে। বাধা দিতে গেলে প্রধান বেলা দত্তকেও শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে দাবি।আহত অবস্থায় প্রধানের দুই ছেলেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, হামলার সময় বন্দুকের বাট দিয়েও মারধর করা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সিউড়িতে ফের ভোট পরবর্তী উত্তেজনা।

