স্বেচ্ছামৃত্যুর আবেদন দুই অটোচালকের

পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটায় অটো ইউনিয়নের চাপে চরম সংকটে দুই অটোচালক। অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রভাবিত অটো ইউনিয়নের দাদাগিরির জেরে নিজেদের নতুন কেনা ব্যাটারিচালিত অটো রাস্তায় চালাতেই দিচ্ছে না ইউনিয়নের একাংশ। ফলে রোজগার বন্ধ হয়ে পরিবার চালানোই কঠিন হয়ে পড়েছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশ-প্রশাসনের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন ওই দুই অটোচালক তাপস ঘোষ ও রেজ্জাক আলি। অটোচালকদের অভিযোগ, এর আগে তাদের দুটি সিএনজি অটো ছিল। কিন্তু সেগুলির রক্ষণাবেক্ষণ ও জ্বালানির খরচ অত্যধিক হওয়ায় ব্যাংক ঋণ নিয়ে দু’টি ব্যাটারিচালিত অটো কেনেন তারা। নতুন অটো রাস্তায় নামানোর পরই শুরু হয় সমস্যার সূত্রপাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *