বৃষ্টিতে বালাসনের জল বাড়ছে গতকাল থেকে শিলিগুড়ি ও পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টির ফলে বালাসন নদীর জল বেড়ে দুধিয়ার হিউম পাইপ সেতুর রাস্তার গা ছুঁই ছুঁই। আশঙ্কা করা হচ্ছে, বৃষ্টি অব্যাহত থাকলে নদীর জল আরো বাড়লে হিউম পাইপের অস্থায়ী সেতু ডুবে যেতে পারে এবং যোগাযোগ ব্যাহত হতে পারে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনে যান চলাচল বন্ধ করা হবে বলে জানাগেছে।
বৃষ্টিতে বালাসনের জল বাড়ছে

