কলা গাছ যার কাঁদি প্রায় সাত ফুট লম্বা

কলা গাছ যার কাঁদি প্রায় সাত ফুট লম্বা এই কলা গাছটি স্থানীয়ভাবে পরিচিত ‘হাজারি কলা গাছ’ নামে। মূলত ব্যাঙ্গালোরের একটি বিশেষ প্রজাতির কলা এটি। নিরঞ্জনবাবুর কথায়, কলা ফলন শুরু হওয়ার পর থেকে বিগত আট মাস ধরে কাঁদিটি আরও বড় হচ্ছে। প্রায় এক বছর আগে তিনি চারা লাগিয়েছিলেন। এখন সেই গাছই হয়ে উঠেছে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। এই কলার বিশেষত্ব এর স্বাদেও। ছোট আকারের এই কলাগুলি ভীষণ মিষ্টি ও খেতে সুস্বাদু। কাঁদির উপরের দিক থেকে কলার পাক ধীরে ধীরে নীচের দিকে ছড়ায় এবং সময়ের সঙ্গে পুরো কাঁদিটি পেকে যায়। পরিচর্যার ক্ষেত্রেও বিশেষ কোনও জটিলতা নেই—কেবল গোবর সার দিলেই গাছটি ভালোভাবে বেড়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *