মন্ত্রী হিসেবে শপথ গ্রহনের পরে বাঁকুড়ায় এসে পৌঁছলেন ক্ষুদিরাম টুডু। এদিন বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি কার্য্যালয়ে এসে হাজির হন বাঁকুড়ার জঙ্গলমহলের রানীবাঁধ বিধানসভার বিজেপি বিধায়ক তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডু। মন্ত্রীকে ঘিরে এদিন দলের নেতা কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো৷ এদিন সাংবাদিকদের মুখোমুখী হয়ে মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন, জঙ্গল মহলের উন্নয়ন প্রথম লক্ষ্য। ভুয়ো এস টি সার্টিফিকেট দিয়ে যারা চাকরি করছেন তদন্ত করে সেগুলি বাতিল করা হবে বলেও জানান মন্ত্রী। এদিন তিনি তার বক্তব্যে এটা পরিষ্কার করে জানান ফেক এস টি সার্টিফিকেট যেখানে ব্যবহার হয়েছে সেগুলি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন ডবল ইঞ্জিন সরকারের মধ্য দিয়ে জঙ্গলমহলের সব দিকের উন্নয়ন মূল ফোকাস। তিনি বলেন জঙ্গলমহলের উন্নয়নের নামে যে দুর্নীতি সেই সব দুর্নীতির তদন্ত হবে।
মন্ত্রী হিসেবে শপথ গ্রহনের পরে বাঁকুড়ায় এসে পৌঁছলেন ক্ষুদিরাম টুডু।

