নানুরের পাপুড়িতে ধরা পড়ল সম্প্রীতির ছবি.

নানুরের পাপুড়িতে ধরা পড়ল সম্প্রীতির ছবি. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৩১ মার্চ: পুরনো রীতি। গ্রামে দুর্গা পুজো হয়।আবার পবিত্র ঈদ উপলক্ষে নামাজের পর সমস্ত সম্প্রদায় মানুষদের ভুরিভোজের আয়োজন। ছবিটা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গ্রাম নানুরের পাপুড়িতে। সম্প্রীতির মিলন উৎসবে কাঁধে কাঁধ মেলান দাদা কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনেওয়াজও।বীরভূমের চন্ডীদাসের নানুরের পাপুড়ি ছোট্ট একটি গ্রাম। হিন্দু মুসলিম একসাথেই বসবাস। গ্রামে হিন্দুদের সংখ্যা কম থাকায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হতো না। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের উদ্যোগে এক দশকেরও বেশি সময় ধরে গ্রামে আসে দেবী দুর্গা। চারদিন হিন্দু-মুসলমান দুর্গাপুজোয় মিলেমিশে একাকার। আবার পবিত্র ঈদ উপলক্ষেও সম্প্রতির উৎসব গড়ে ওঠে। ঈদের সকালে নামাজ। তারপর কাজলের উদ্যোগে তাঁর গ্রামের দলীয় কার্যালয়ে চলে রান্নাবান্না। সকালে টিফিনের ব্যবস্থা। দুপুরে জমিয়ে ভুড়ি ভোজ। চন্ডীদাসের নানুরে এযেন সম্প্রীতির নজির বিহীন ছবি।পাশাপাশি বীরভূমের বোলপুরে ভুবনডাঙ্গার ঈদগা তে রীতি মেনে ঈদের নামাজ শুরু হয়। শহর বোলপুরে ২২ টি ওয়ার্ডের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ঈদের নামাজ পড়েন। শুভেচ্ছা বিনিময় করতে হাজির ছিলেন বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্না ঘোষ। তিনি জানান, পবিত্র ঈদ উপলক্ষে বিগত বছরের মত এবারও ঈদের নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হল। শহরের সমস্ত মুসলিম ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হলো। আজকের দিনটা অত্যন্ত আনন্দের। এই সুন্দর মুহূর্ত একে অপরে ভাগ করে নিলাম আমরা সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *