বীরভূমের বোলপুরের শ্রীনিকেতন চারমাথা মোড়ে চলছে বিক্ষোভ

বীরভূমের বোলপুরের শ্রীনিকেতন চারমাথা মোড়ে চলছে বিক্ষোভ

ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৩ মার্চ:

গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে নো এন্ট্রি করে দিয়ে ওভারলোড গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে। সেই কারণেই অনবরত দুর্ঘটনার কবলে পড়তে হয় স্থানীয়দের। ধৈর্যের বাঁধ ভেঙ্গে গিয়ে বীরভূমের বোলপুরের শ্রীনিকেতন চারমাথা মোড়ে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ চালাচ্ছে।গোটা এলাকায় চূড়ান্ত উত্তেজনা।

বীরভূমের বোলপুর প্রবেশ করার গুরুত্বপূর্ণ মোড় শ্রীনিকেতন।এই পথ দিয়ে সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান যাওয়ার মূল যোগাযোগ পথ।স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে বীরভূম জেলা পুলিশের শান্তিনিকেতন থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা টাকা তোলে ওভার লোড গাড়ি থামিয়ে। স্বাভাবিকভাবেই এলাকায় যানজট সৃষ্টি হয়। এমনকি দুর্ঘটনায় প্রাণ হারান সাধারণ মানুষ। খুব স্বাভাবিকভাবেই আমরা চাই পুলিশের এই দ্বিচারিতা বন্ধ হোক।রাস্তা অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ এখনও চলছে। উচ্চপদস্থ আধিকারিকরা না এলে এই আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *