বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ! দাবি পূরণ হবে!ভোটের নির্ঘণ্টা যতই কাছে আসছে ততই রাজনৈতিক হওয়া গরম হচ্ছে ইন্দাস বিধানসভা এলাকায়। এবার গ্রামবাসীরা বিজেপি প্রার্থীর প্রচারের গাড়ি আটকে তুমুল বিক্ষোভে ফেটে পরল। বিজেপি প্রার্থীর প্রচারের গাড়ি আটকে বিক্ষোভের ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে ইন্দাসের বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারা কোতুলপুর ব্লকের মদন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে দলীয় কর্মী সমর্থকদের সাথে হুট খোলা গাড়ি করে মাইক বক্স বাজিয়ে ভোট প্রচার করতে করতে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করেই কিছু গ্রামের মহিলা এবং পুরুষ রাস্তায় বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে। অভিযোগ দীর্ঘদিন ধরে এই গ্রামের রাস্তা বেহাল। বিজেপির এই প্রার্থী পাঁচ বছর আগে এই গ্রামে এসেছিল। জনগনের ভোটে জিতে বিধায়ক হয়েছে। তারপরে আর তাকে দেখা যায়নি এলাকার উন্নয়ন করেননি তিনি। তাই তাকে গ্রামবাসীরা গাড়ি থেকে নামতে বলে এবং তাদের সমস্যার কথা শুনতে বলে। কেন রাস্তা হয়নি তার জবাবদিহি করার চেষ্টা করে বিক্ষুব্ধ গ্রামবাসীরা। বিধায়কের নিরাপত্তা রক্ষী এবং রাজ্য পুলিশের কর্মীরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ তোলার চেষ্টা করে। বিজেপির দাবি তৃণমূল গ্রামবাসীদের ভয় দেখিয়ে বিজেপির গাড়ি আটকে অপপ্রচার করার চেষ্টা করছে। এটা থ্রেট কালচার। যাতে করে বিজেপির প্রার্থী প্রচার না করতে পারে, সেই চেষ্টা করছে তৃণমূল। অন্যদিকে এই ঘটনা পরিপেক্ষিতে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ বলেন, ‘বিজেপি বিধায়করা ভোটে জিতে বিগত সাড়ে চার বছর ধরে শীতঘুমে গিয়েছিলেন। এখন নির্বাচন এসেছে তাই তারা ময়দানে নেমেছে। দীর্ঘদিন এলাকায় না আসে মানুষের জনরসের মুখে পড়তে হচ্ছে বিদায়ী বিধায়ক কে। পরিষ্কার বোঝা যাচ্ছে এবারের নির্বাচন হারতে চলেছে নির্মল ধারা।’

