বাজি বিস্ফোরণে মৃত ৮ জনের মধ্যে ৭ জনের দেহ শেষকৃত্য হল গতকাল. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২ এপ্রিল:পথারপ্রতিমায় বিস্ফোরণে মৃত ৮ জনের মধ্যে ৭ জনের দেহ গতকাল কাকদ্বীপ হাসপাতালে ময়নাতদন্তের পর স্থানীয় শ্মশানে শেষকৃত্য হয়। অন্য আরেক জনের শেষকৃত্য হয় বিষ্ণুপুর শ্মশানে। বণিক পরিবারের এক কাকার হাতে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে দেহগুলি দেওয়া হয়। গতকাল রাত ৮ টার পর ৩ সদস্যের ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পর বেরিয়ে যায়। প্রায় ২ ঘন্টার বেশী সময় ধরে ফরেন্সিক দল নমুনা সংগ্রহের কাজ করে। গতকাল কাকদ্বীপের মহকুমাশাসক মধুসূদন মণ্ডল, পাথরপ্রতিমার বিডিও মহম্মদ ইসরায়েল সহ একটি দল ঘটনাস্থলে আসে। এলাকার মানুষের সঙ্গে তারা কথা বলেন। এই ঘটনায় বাজি কারখানার মালিক দুই ভাই চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।সকাল থেকে এলাকা একেবারেই থমথমে।
বাজি বিস্ফোরণে মৃত ৮ জনের মধ্যে ৭ জনের দেহ শেষকৃত্য হল গতকাল.

