বিএলও দের পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরছেন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বিএলএ রা ও। আর এখানেই বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপির বিএলএ দের। তবে এবার উল্টো চিত্র দেখা গেল লোকসভার জগদ্দল বিধানসভায়। তৃণমূলের কর্মী নাকি বিজেপির বিএলএ। জগদ্দল বিধানসভার ২১ নম্বর ওয়ার্ডের আতপুর এলাকা। ১২৪ নম্বর পাটে নিখিল দাস একজন সক্রিয় তৃণমূল কর্মী। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেই নিখিল দাসের নাম ই বিজেপির বিএলএ হিসাবে পাঠানো হয়েছে কমিশনের কাছে। জানিয়ে শুরু হয়েছে জোড় বিতর্ক।
বিএলএ নিয়োগে বিভ্রাট

