কামারহাটিতে SIR এর কাজের চাপে অসুস্থ BLO

SIR এর কাজের চাপে অসুস্থ বি এল ও। এবার কামারহাটি বিধানসভার ৩০ নম্বর বুথের বি এল ও সুপ্রিয়া চক্রবর্তী অসুস্থ হয়ে পড়লেন। তড়িঘড়ি তাকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বেশ কিছুক্ষন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার পর তাকে কয়েকদিনের জন্য বিশ্রাম নিতে বলা হয়। সুপ্রিয়া দেবীর দাবি, তার কাজ প্রায় শেষের দিকে৷ কিন্তু কয়েকদিন ধরে তিনি অসুস্থ বোধ করছিলেন। এরপরে বৃহস্পতিবার সকাল থেকে আরও অসুস্থ বোধ করেন তিনি। এরপরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তিনি চিকিৎসার তাকে নিয়ে আসা হয় সাগর দত্ত হাসপাতালে। সুপ্রিয়া দেবীর স্বামী মিহির চক্রবর্তী জানান, কয়েকদিন ধরে তার স্ত্রী অসুস্থ বোধ করছিলেন। এদিন বেশ কয়েকবার বমি করেন। তারপরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা জানিয়েছেন অত্যধিক চাপ ও চিন্তার থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *