তিস্তার চরে বসলো এস আই আর শিবিরদুর্গম নদী । জলপাইগুড়ির তিস্তার বাহির চরে বসলো এস আই আর শিবির। বিএলও কে সাহায্যের জন্য এগিয়ে গেলেন খোদ বিডিও সহ ব্লক প্রশাসনের আধিকারিক, কর্মীরা। সদর ব্লকের মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই নদীর চরে প্রায় আটশো জন ভোটারের বসবাস। বিচ্ছিন্ন দ্বীপের মতো এলাকা। চাষ আবাদই এলাকার মানুষের জীবীক। এমন দুর্গম এলাকায় গিয়ে এস আই আর এর দায়িত্ব পালন করা কঠিন হয়ে দাড়িয়ে ছিলো বিএলও গৌতম সরকারের পক্ষে। এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার তাড়া। বিষয়টি ব্লক প্রশাসনের নজরে আনতেই সাহায্যের হাত বাড়িয়ে দেন ব্লক আধিকারিকরা। নিজে উদ্যোগী হয়ে বিএলও কে সঙ্গে নিয়ে বাহির চরের দিনভর চলে শিবির করে ফর্ম পুরন।
তিস্তার চরে বসলো এস আই আর শিবিরদুর্গম নদী ।

