ঘোলায় কলকাতা কর্পোরেশনের ঠিকাদারি সংস্থার গোডাউন থেকে লুঠ অক্সিজেন সিলিন্ডার ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৪ এপ্রিল:ঘোলা মহিষপোতা এলাকায় কল্যাণী এক্সপ্রেস এর ধারে কলকাতা কর্পোরেশনের ঠিকাদারি সংস্থার গোডাউন থেকে লক্ষাধিক টাকার অক্সিজেন সিলিন্ডার লুঠ করে পালিয়ে গেল দুষ্কৃতীরা।শুক্রবার মধ্যরাতে ম্যাটাডোর গাড়ি নিয়ে এসে ৮ জন দুষ্কৃতী এই অক্সিজেন সিলিন্ডার গুলো লুঠ করে নিয়ে চলে যায়।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।লুঠ করার ফুটেজ ধরা পরল সিসিটিভি ক্যামেরায়।গোটা ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে ঘোলা থানায়।।ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।
ঘোলায় কলকাতা কর্পোরেশনের ঠিকাদারি সংস্থার গোডাউন থেকে লুঠ অক্সিজেন সিলিন্ডার

