পরিবারের চার জন খুন করে ছোটো ছেলে তাকে ফাঁসির সাজা শোনাল আদালত l

পরিবারের চার জন খুন করে ছোটো ছেলে তাকে ফাঁসির সাজা শোনাল আদালত l

২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি কালিয়াচক একই পরিবারের চার জন খুন হয়। খুন করে পরিবারের ছোটো ছেলে মহঃ আশিফ। খুনের পর আশিফের দাদা মহঃ আরিফের অভিযোগের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশ মহঃ আশিফ গ্রেফতার করে। তাঁকে জিঞ্জাসাবাদ করে বাড়ির ভিতরে একটি গোডাউনের মেঝে খুঁড়ে চার জনের মৃতদেহ উদ্ধার করে। তদন্তে উঠে আসে হাড় হিম করা তথ্য। ঠান্ডা পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা,মা,বোন,ঠাকুমা এবং দাদাকে ঠান্ডা অচৈতন্য করে l দাদা ঞ্জান ফিরে আসলে আশিফের সঙ্গে ধস্তাধস্তি হয় কোনো মতে মহঃ আরিফ বাড়ি থেকে পালিয়ে যায়। এর পরে শ্বাসরোধ করে বাবা মা বোন ঠাকুমাকে খুন করে মেঝের মধ্যে একটি রিজার্ভারের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। মেঝেটি সিমেন্ট বালি দিয়ে বন্ধ করে দেয়। শনিবার মালদহ জেলা আদালতের জেলা মুখ্য দায়রা বিচরক শুভায়ু ব্যানার্জী অভিযুক্ত মহঃ আসিফ কে ফাঁসির সাজা শোনালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *