বনগাঁ আদালতে বিচারক সোমা চক্রবর্তীকে হেনস্তার অভিযোগ।

বনগাঁ আদালতে বিচারক সোমা চক্রবর্তীকে হেনস্তার অভিযোগ। শতপ্রণোদিত মামলায় কলকাতা হাইকোর্ট সাত আইনজীবীকে দোষী সাব্যস্ত করলো। কিন্তু এই মুহূর্তে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ নয়। জানিয়ে দিলেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ।কলকাতা হাইকোর্টের নির্দেশ পরবর্তীকালে এই ধরনের কোন ঘটনা ঘটলে তখন এই মামলার সঙ্গে ওই নতুন মামলাটিকে সংযুক্ত করে এই সাতজন আইনজীবির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। হাইকোর্ট এডমিনিস্ট্রেশন সেই ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *