কুমিরের সঙ্গে প্রায় এক ঘন্টা লড়াইয়ের পর প্রাণে বেঁচে ফিরল গৃহবধু। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকে। প্রণতি প্রামানীক বয়স প্রায় ৩৭। প্রত্যেক দিনের ন্যায় আজ সকাল ছটা নাগাদ অশ্বিনী মাইতির খেয়াঘাট সংলগ্ন জঙ্গলে কাংড়া ধরতে যায়, সুতিতে টান পড়ায় ছেকিং জাল নিয়ে নদীতে নেমে পড়ে প্রণতি। হঠাৎ করে কুমির একটি কোমরে ধরে কোন রকমে প্রাণে বাঁচতে সামনে থাকা গাছটিকে জড়িয়ে ধরে নিজের কাপড় দিয়ে গাছের সঙ্গে জড়িয়ে দেয়। চিৎকার চেঁচামেচি চলতে থাকে। ততক্ষণে বিভিন্ন জায়গায় কামড় দিয়েছে লেজ মেরেছে কুমির। শেষ পর্যন্ত এলাকার গৃহবধূরা দৌড়ে আসে লোকজনকে দেখে কুমির ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
কুমিরের সঙ্গে প্রায় এক ঘন্টা লড়াইয়ের পর প্রাণে বেঁচে ফিরল গৃহবধু।

