ঘটনা বীরভূমের মুরারয় থানার পলসা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে মুরারই থানার পলসা গ্রামের এক গৃহ শিক্ষিকার বাড়িতে টিউশন পরতে এসেছিল দশজন শিশু ছাত্র। পড়া শেষ করে দরজার কাছে পৌঁছাতেই হঠাৎ করে একটা ওভারলোড ট্রাক্টর বাইরের দেওয়ালে সরাসরি ধাক্কা মারে। ধাক্কা এতোটাই জোরে ছিলো যে দেওয়াল সহ দরজা ভেঙ্গে শিশুদের উপর পরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশুর। এছাড়াও গুরুতর জখম হয় আরও দুই শিশু। ঘটনার পরেই উদ্ধারকাজে ছুটে আসেন শিক্ষিকা এবং আশেপাশের লোকজন। এরপর চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুরারই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা শারীরিক অবস্থার অবনতি দেখে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। এবং গুরুতর জখম দুজন শিশু ছাত্রকে ভর্তি করা হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে।
দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

