দিনহাটা বিধানসভার এসআইআর এ ভোটার তালিকায় নাম তুলতে ৫ হাজার টাকা করে দাবি করার অভিযোগ উঠেছে। বিজেপির দুই নম্বর মণ্ডল সহ-সভাপতি দেবব্রত দাসের ভাই শ্যামল দাসের বিরুদ্ধে। অভিযোগ, কিসামত দশগ্রাম এলাকায় গিয়ে তিনি ভোটারদের কাছ থেকে টাকা দাবি করেন। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। স্থানীয়রা অভিযুক্ত শ্যামল দাসকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
এসআইআর নাম তুলতে ৫ হাজার টাকা দাবি

