দুই দিনের সফরে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই দাবি পূরণ না হলে আগামী লোকসভা নির্বাচনে ভোট নিয়ে চিন্তাভাবনা করার হুঁশিয়ারি কোচবিহার ফাঁসিরঘাট সড়ক সেতু আন্দোলন কমিটির সদস্যদের। আন্দোলন কমিটির সম্পাদক কাওসার আলম বেপারী বলেন প্রত্যেকটি বড় বড় শহরে প্রবেশের জন্য একাধিক বিকল্প ব্যবস্থা থাকলেও কোচবিহারে মাত্র একটি সেতুই রয়েছে। আর তার ফলে কোচবিহার দক্ষিণ বিধানসভা সহ বিস্তীর্ণ এলাকার কয়েক লক্ষ মানুষকে প্রত্যেকদিন প্রাণে ঝুঁকি নিয়ে সাঁকো পার হয়ে আসতে হচ্ছে।
লোকসভা নির্বাচনে নিয়ে হুঁশিয়ারি

