জঙ্গল পরিষ্কার রাখতে সাফাই অভিযানে বনকর্মীরা. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৮ মার্চ:জঙ্গল পরিষ্কার রাখতে সাফাই অভিযানে নেমে প্রচুর কাঁচের বোতল, প্লাস্টিক বর্জ্য পদার্থ সংগ্রহ করল বনকর্মীরা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অরণ্য শাখার ওয়েস্ট রাজাভাত খাওয়া রেঞ্জ ইউনিটের উদ্যোগে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত পানিঝোরা গ্রাম থেকে রাজাভাতখাওয়া পাম্পু বস্তি হয়ে ডিমা ব্রীজ পর্যন্ত সাফাই অভিযান করা হয়। এদিন সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বক্সা ফিডার রোডের পানিঝোরা গ্রাম থেকে শুরু হওয়া এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া রেঞ্জের সর্ব স্তরের বন কর্মীরা।সাফাই অভিযান চলাকালীন রাস্তার দু’ধারে প্রচুর বর্জ্য পদার্থ, প্লাস্টিক, কাচের বোতল সাফাই করেন বন কর্মীরা। পাশাপাশি এই বক্সা ফিডার রোডের দুপাশে উপস্থিত বিভিন্ন খাবার দোকান এবং অন্যান্য দোকানগুলিকে সচেতনও করেন। সমগ্র সাফাই অভিযান শেষে সঞ্চিত বর্জ্য পদার্থ দিয়ে দেওয়া হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে।সকলের উদ্দেশ্যে তারা জানান,জঙ্গলে ঘুরতে আসুন তবে পশু পাখিদের কথা চিন্তা করে জঙ্গল পরিষ্কার রাখুন।
জঙ্গল পরিষ্কার রাখতে সাফাই অভিযানে বনকর্মীরা.

