বিএলও কে ছাড়াই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের ২১৯ নম্বর খেটেরপোতা বুথে ব্লক লেভেল অফিসার (বিএলও)-এর শাসক ঘনিষ্ঠতা। এনুমারেসন ফর্ম বিলি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ওই বুথের বিএলও বীণাপানি তেলি হলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য শ্রীমন্ত তেলির স্ত্রী। এই ঘটনায় নিরপেক্ষতা বজায় থাকা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী সিপিএম ও বিজেপির পক্ষ থেকে কুলপির বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *