মুখে অক্সিজেন নল পাশে সিলিন্ডার, শুনানি কেন্দ্রের দৃশ্য আপনার চোখেও জল আনবে রাজ্যে শুনানি পর্ব চলাকালীন একের পর এক করুণ চিত্র সামনে আসছে। এবারের ছবিটা আরও মারাত্বক। মুখে অক্সিজেনের নল আর পাশে রাখা অক্সিজেন সিলিন্ডার। বিশেষ চাহিদা সম্পন্ন হাজির শুনানি পর্বে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ১ নম্বর ব্লকে বিডিও অফিসে কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন। এরই মাঝে নজরে আসলো করুন দৃশ্য। বিশেষ চাহিদা সম্পন্ন হুইল চেয়ার নিয়ে এসে শুনানি কেন্দ্রে। ভোর রাত থেকে শুনোনি পর্বের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে। হঠাৎই লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন বছর ৫৫ সালমা বিবি। তাকে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে বসিরহাট শাস্ত্রী জেলার হাসপাতালে ভর্তি করেছে। পরিবারের সদস্যরা জানান, একদিকে দমের কষ্ট অন্যদিকে প্রেসার ফল্ট করে গিয়ে এমন দুর্ঘটনা। অপরদিকে বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক অসুস্থ হুইল চেয়ারে বসে রয়েছেন। নাকে অক্সিজেনের নল। পাশে রয়েছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসে আছে যুবক সঙ্গেই স্ত্রী। বিশেষ চাহিদা সম্পন্ন বয়স্ক সাবিদ আলী রাজি বলেন, অসুস্থতা আর অন্যদিকে প্রতিবন্ধকতা নিয়ে আজ হুইল চেয়ারে বসে এখানে এসেছি। নিজের নাগরিকত্ব প্রমাণ দেওয়ার জন্য। কিন্তু শুনানির শেষ দিনে যা ভীর দেখছি শেষ পর্যন্ত উপযুক্ত নথীপত্র জমা দিতে পারব কিনা জানিনা। অন্যদিকে দৃষ্টিহীন শরিফুল গাজী সামিনা বিবি বলেন, আমার স্বামী চোখে দেখতে পারেন না চলতে পারেন না। আমি নিজে প্রতিবন্ধী যাতে নাম না কাটা যায় তার জন্য আজ এখানে হাজির হয়েছি। দুপুরে গিয়ে কি খাব জানিনা। আমাদের ভিক্ষাবৃত্তি করে দিন কাটে। কমিশনের নির্দেশে হেয়ারিং এর নামে যেভাবে প্রতিনিয়ত সাধারণ মানুষ হয়রানির মুখে পড়ছে তাতে আগামী দিনে ক্ষোভ আরো বাড়বে। সাধারণ মানুষের নাগরিকত্ব প্রমাণে শুনানি কেন্দ্রে হাজিরার করুন পরিণতি দৃশ্যতই চোখে জল আনছে আমজনতার।
মুখে অক্সিজেন নল পাশে সিলিন্ডার, শুনানি কেন্দ্রের দৃশ্য আপনার চোখেও জল আনবে

