প্রাক্তন তৃণমূল বিধায়ক আক্রান্ত হওয়ার খবর পেয়ে বর্তমান বিজেপি বিধায়ক তাঁকে ভর্তি করলেন হাসপাতালে। পূর্ব বর্ধমানের ভাতাড়ে রাজনৈতিক উত্তেজনার মাঝে আক্রান্ত হলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক মানগোবিন্দ অধিকারী। বুধবার বিকেলে এড়ুয়ার গ্রামে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পরে বর্তমান বিজেপি বিধায়ক সৌমেন কার্ফা নিজেই তাঁকে হাসপাতালে ভর্তি করান।অভিযোগ, এড়ুয়ার গ্রামের তৃণমূল কর্মী চন্দন ঠাকুরের বাড়িতে একদল বিজেপি কর্মী হামলা চালায়। খবর পেয়ে চন্দন ঠাকুরকে বাঁচাতে সেখানে যান প্রাক্তন বিধায়ক মানগোবিন্দ অধিকারী। সেই সময়ই বিজেপি কর্মীদের হাতে তিনি আক্রান্ত হন বলে অভিযোগ তৃণমূলের।ঘটনার খবর পেয়ে ভাতাড়ের বিজেপি বিধায়ক সৌমেন কার্ফা সোজা পৌঁছে যান মানগোবিন্দ অধিকারীর বাড়িতে। পরে তিনি নিজের গাড়িতে করে প্রাক্তন বিধায়ককে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
প্রাক্তন তৃণমূল বিধায়ক আক্রান্ত হওয়ার খবর পেয়ে বর্তমান বিজেপি বিধায়ক তাঁকে ভর্তি করলেন হাসপাতালে।

