বাংলার বাড়ি (গ্রামীণ) এর প্রথম কিস্তির টাকা খরচ করেছে ৭২.১০ শতাংশ উপভোক্তা। এমনই রিপোর্ট পঞ্চায়েত দপ্তরের সমীক্ষায়। মঙ্গলবারই বাংলার বাড়ি গ্রামীণের জন্য দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়ার ইতিমধ্যই আনুষ্ঠানিক সূচনা করেছেন মুখ্যমন্ত্রী।ভিত থেকে লিনটন পর্যন্ত প্রথম কিস্তির টাকায় উপভোক্তাদের করতে হবে। প্রথম কিস্তির টাকা খরচের পরেই নিয়মমাফিক দ্বিতীয় কিস্তির টাকা পাবেন উপভোক্তারা। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া সূচনা হলেও একাধিক জেলায় প্রথম কিস্তির টাকায় বাড়ি তৈরীর কাজে গড়িমসির রিপোর্ট উঠে এল। প্রায় ১২ লক্ষ উপভোক্তার মধ্যে এখনো পর্যন্ত ৮ লক্ষ ৬৫ হাজার ১৬৪ জন উপভোক্তা প্রথম কিস্তির টাকায় ভিত থেকে লিনটন পর্যন্ত বাড়ি তৈরির কাজ শেষ করেছেন। নির্মাণ কাজের পর্যালোচনা, সঠিক ব্যাংক অ্যাকাউন্ট যাচাই, পরিদর্শনে কোন খামতি না রেখেই দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের দেওয়ার নির্দেশ পঞ্চায়েত দপ্তরের জেলাগুলিকে।
বাংলার বাড়ি (গ্রামীণ) এর প্রথম কিস্তির টাকা খরচ করেছে ৭২.১০ শতাংশ উপভোক্তা

