দুই বছর পর কাঁচরাপাড়া পৌরসভায় হাজির মুকুল পুত্র শুভ্রাংশু রায়

গোটা রাজ্যে বিজেপির ব্যাপক জয়ের পাশাপাশি বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস জয়ের পর হঠাৎই আজ কাঁচরাপাড়া পৌরসভায় হাজির হলেন কাঁচরাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এই পৌরসভার উপ পৌর প্রধান শুভ্রাংশু রায়।তাকে উপ পৌরপ্রধান হওয়ার পরও তাকে কোন দায়িত্ব দেওয়া হতো না বলে অভিযোগ।সে কারণেই তিনি পৌরসভায় আসতেন না। অন্যদিকে তৃণমূল পরাজিত হওয়ার পর কার্যাপারা পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী অনুপস্থিত। সে কারণেই মানুষের যাতে কোন রকম অসুবিধা না হয় সে কারণেই তিনি পৌরসভায় এসে সেই হাল ধরলেন বলে জানালেন তিনি।পৌরসভায় এসেই তৃণমূল পরিচালিত এই কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী সহ পৌরবোর্ডে একাধিক দুর্নীতি এবং অনুন্নয়নের খতিয়ান তুলে ধরেন শুভ্রাংশু রায়। তিনি বলেন বিজপুরে নতুন বিধায়ক সুদীপ্ত দাসের হাত ধরে কাঁচরাপাড়া পৌরসভার প্রচুর উন্নয়ন করা হবে।

সবমিলিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি তৃণমূল পরিচালিত কাঁচরাপাড়া পৌর সভা এবার গেরুয়া রঙে রাঙাতে চলেছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *