রাজ্য সরকারের পরিবর্তন হতেই, এবার কাকদ্বীপের লট নম্বর আটের বালি খাদান নিয়ে মুখ খুললেন এলাকাবাসীরা। এই খাদান থেকে প্রতিবছর তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা তোলা তুলতেন বলে অভিযোগ। ১০০ ফুটের মাপ ধরে এই সাদা বালি বিক্রি করা হয়। চড়া দামে তৃণমূলের নেতারা এই বালি বিক্রি করতেন। এলাকাবাসীর অভিযোগ, এখান থেকে রাজ্য সরকার সামান্য টাকা রাজস্ব পেতো। বাকি সব টাকা তৃণমূল নেতারা নিজেদের মধ্যে ভাগ করে নিতেন।
কাকদ্বীপের লট নম্বর আটের বালি খাদান নিয়ে মুখ খুললেন এলাকাবাসীরা

