জাল সন্দেহে রাজ্যের নজরে আরো দুই ওষুধ।

জাল সন্দেহে রাজ্যের নজরে আরো দুই ওষুধ। Certin tablet ও levipil এই দুই ওষুধ জাল করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ।উত্তরপ্রদেশ থেকেই জাল ওষুধ নিয়ে এসে কলকাতা থেকে দুই হোলসেলার সংস্থা কলকাতার পার্শ্ববর্তী রাজ্যগুলিতে পাঠাচ্ছিল বলে অভিযোগ। কলকাতায় এই দুই ওষুধের অতটাও চাহিদা না থাকলেও বিহার,উড়িষ্যা, ঝাড়খন্ডে এই দুই ওষুধের চাহিদা ব্যাপক।। অভিযোগ আসতেই শুক্রবার বিকেলের পর থেকে উল্টোডাঙ্গার মুচিপাড়া এলাকার দুই সংস্থার গোডাউনে তল্লাশি রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসারদের। প্রাথমিক তদন্তে জাল ওষুধ বিক্রির প্রমাণ উঠে আসায় দুই হোলসেলার সংস্থার গোডাউন সিল করল রাজ্য। আপাতত তারা ওই গোডাউন থেকে কোন কাজ করতে পারবেন না। ডিডি ফার্মা ও jaiswal ফার্মা এই দুই সংস্থায় গতকাল তল্লাশি চালানো হয় বলেই সূত্রের খবর।ওই দুই সংস্থার লাইসেন্স বাতিলও করতে চলেছে রাজ্য। উত্তরপ্রদেশের কোন এলাকা থেকে এই জাল ওষুধ কলকাতা আসছে তার ও হদিস পেয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। উত্তর প্রদেশের যে সংস্থা এই জাল ওষুধ তৈরি করছিল সেই সংস্থাকেও ডেকে পাঠালো রাজ্য। আবারও চিঠি দেওয়া হল উত্তরপ্রদেশ সরকারকে। জানানো হল বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড প্রশাসনকেও।নবান্ন সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *