স্কুলের গেট আটকে মেলার দোকান
জেনকিন্স স্কুল চত্বরে চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার সকালে স্কুলের গেট আটকে মেলার দোকান বসানো হয়। এর জেরে স্কুলের গেটের বাইরে ঘন্টাখানেকেরও বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয় পড়ুয়াদের। ফলে লক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। পরে তারা বিক্ষোভ দেখিয়ে গেটের সামনে বসানো দোকান ভেঙে ফেলেন এবং ছাত্রছাত্রীদের স্কুলের ভিতরে ঢোকার ব্যবস্থা করেন।ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল সংলগ্ন এলাকায়।

