মিমিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তনয় শাস্ত্রীর দাবি অভিনেত্রী মানবেন! বনগাঁ কাণ্ডে নয়া খবর। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আইনি নোটিশ। জামিনে জেলমুক্তির পর মিমি চক্রবর্তীকে আইনি নোটিস পাঠালেন তনয় শাস্ত্রী। সূত্রের খবর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির মাধ্যমে অভিনেত্রীকে আইনি নোটিস পাঠানো হয়েছে। যদিও এই আইনি নোটিস সম্পর্কে অভিনেত্রীর কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তনয় শাস্ত্রীর দাবি, মিমি চক্রবর্তী তাঁকে অকারণে অপমান করেছেন। একপ্রকার সম্মানহানি সমান। এই মর্মে তিনি অভিনেত্রীকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। তনয় জানিয়েছেন, তাঁকে অকারণে হেনস্থা করা এবং জেলে পাঠানোর জন্য ২০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন। ওই অনুষ্ঠানের জন্য মিমিকে দেওয়া ২ লক্ষ ৬৫ হাজার টাকাও ফেরত চেয়েছেন তনয়। কারণ মিমির আসবার কথা ছিল ৯টায়, দু-ঘণ্টারও বেশি সময় পর অনুষ্ঠান মঞ্চ পৌঁছান অভিনেত্রী। প্রসঙ্গত, গত মাসের শেষে বনগাঁয় অনুষ্ঠান করতে যান মিমি। অভিনেত্রীর অভিযোগ ছিল, তনয় তাঁকে মাঝপথে স্টেজ থেকে নামিয়ে দিয়েছিলেন এবং অভব্য আচরণ করেছিলেন। অন্যদিকে তনয়ের দাবি ছিল, মিমি নির্দিষ্ট সময়ে আসেননি। তিনি যখন স্টেজে ওঠেন তখন প্রায় রাত ১২টা, যার ফলে পুলিশি নিয়ম অনুযায়ী অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন আয়োজক। এখানে থেমে থাকেনি বিষয়টি থানা অবদি গড়িয়েছে। মিমির করা অভিযোগের ভিত্তিতে তনয় শাস্ত্রী কে ডেকে পাঠায় পুলিশ। এরপর জামিনের জেল মুক্তি হয় তনয়ের। এই মুহূর্তে তনয়ের দাবি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মিমিকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। নইলে দেওয়ানি ও ফৌজদারি মূলত মানহানি মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মিমিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তনয় শাস্ত্রীর দাবি অভিনেত্রী মানবেন!

