BBA পড়তে এসে কলকাতায় রহস্যজনকভাবে নিখোঁজ মালদার ছাত্র

উচ্চশিক্ষার জন্য কলকাতায় গিয়েছিলেন মালদার চাঁচলের যুবক সন্দীপ দাস। কিন্তু হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। গত ছয় দিন ধরে তাঁর কোনও খোঁজ না মেলায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার চাঁচল এলাকার বাসিন্দা সন্দীপ দাস কলকাতার অ্যামিটি ইউনিভার্সিটিতে তৃতীয় বর্ষের ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA) স্নাতক ডিগ্রি কোর্সে পাঠরত ছিলেন। কয়েকদিন আগে পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথা হয় তাঁর। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *