মুখ্যমন্ত্রী হতে আপত্তি নেই তাঁর…, এবার মমতার ‘নাকা চেকিং’ মন্তব্যে একী বললেন মিঠুন? ফের বিতর্কে মহাগুরু!
Mithun Chakraborty: একের পর এক মন্তব্যে ভোটের উত্তাপ বাড়িয়ে দিচ্ছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী! এবার খোদ তৃণমূলনেত্রীর মন্তব্যে যা বললেন, তোলপাড় পড়ে গেল নতুন করে! কী বললেন তিনি?কলকাতা: ফের বিতর্ক উস্কে দিলেন মহাগুরু। রাজ্যে বিধানসভা ভোটের আবহে মিঠুন চক্রবর্তীর একের পর এক মন্তব্য ঘিরে ঝড় উঠেছে আগেই। এবার বিজেপি তারকা নেতার আরও একটি মন্তব্যে তাপমাত্রা বেড়ে গেল বঙ্গভোটে। তৃণমূলকে তীব্র নিশানা করলেন মিঠুন। শুধু তাই নয়, ছেড়ে কথা বললেন না খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।শাসকদলকে একহাত নিয়ে মিঠুনের তোপ, “তৃণমূলের মূল থাকবে না। শুধু ‘তৃণ’ থেকে যাবে। মানে ‘ঘাস’। এবার বুঝে দেখুন হাওয়া এলে ঘাসের কী হয়।” মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকা চেকিং মন্তব্য নিয়ে এরপরেই চরম বাণী মিঠুনের মুখে। বিদায়ী মুখ্যমন্ত্রীকে মহাগুরুর নিশানা, “নাকা তল্লাশি নিয়ে মমতার মন্তব্য একটা জোকস। জোকস নিয়ে আমি কী বলব? জোকস শুনুন আর হাসুন।”

