মুর্শিদাবাদের ঘটনা নিয়ে রাজ্য মন্ত্রিসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। মালদা ও মুর্শিদাবাদের নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রী রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই। “মালদা ও মুর্শিদাবাদ স্থানীয় নেতাদের ব্যার্থতা। তারা নিজেদের কাজ ঠিকভাবে করেনি। হাতে মাইক পেলেই বেফাস মন্তব্য করে দেয়। এটাও ভুলে যায় যে জনপ্রতিনিধি হওয়ার পর আমাদের কোন ধর্ম থাকে না। আমরা কোন রকম ভাবেই কোন বাজে মন্তব্য করতে পারি না।” রাজ্য মন্ত্রিসভায় বার্তা মুখ্যমন্ত্রী এর।

