উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি নিয়ে সতর্ক নবান্ন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব কে বিশেষ নির্দেশ। উত্তরবঙ্গের জেলাগুলির পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব কে নির্দেশ মুখ্য সচিবের। তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার দরুন ইতিমধ্যেই তিস্তা অধ্যুষিত নিচু এলাকাগুলি প্লাবিত হতে শুরু করেছে। মেখলিগঞ্জ, ক্রান্তি, সালুগোড়া থেকে ইতিমধ্যেই একাধিক বাসিন্দাদের নিরাপদ স্থানের সরানো হয়েছে। প্রয়োজনীয় আরো বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ মুখ্য সচিবের। শনিবার থেকে সোমবার পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার জেলাশাসকদের সতর্ক করলেন মুখ্য সচিব।
উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি নিয়ে সতর্ক নবান্ন।

