নদীয়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে একই সময় একই জায়গায় একই ব্লকে তৃণমূলের দুটি সভা ।

নদীয়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে একই সময় একই জায়গায় একই ব্লকে তৃণমূলের দুটি সভা । সভাকে ঘিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে । ঘটনা নদীয়ার কৃষ্ণগঞ্জের । কৃষ্ণগঞ্জ অনিল হাই স্কুলে তৃণমূলের ব্লক সভাপতি সমীর বিশ্বাসের উদ্যোগে সভা । অন্যদিকে মাজদিয়ার লজে সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক লক্ষণ ঘোষ চৌধুরী উদ্যোগে সভা । একই সময়ে তৃণমূল কংগ্রেসের দুটি সভা কে ঘিরে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে । কৃষ্ণগঞ্জ এর তৃণমূল নেতা সন্দীপ বোস বলেন এটা খুবই দুর্ভাগ্যের ব্লক সভাপতি জেলা সম্পাদক কে আমন্ত্রণ করেননি ও সভা সম্পর্কে কিছু জানান নি । অন্যদিকে লক্ষণ বাবু দীর্ঘদিন কৃষ্ণগঞ্জ ব্লক সভাপতির দায়িত্বে ছিলেন । সমীর বাবুকে ব্লক সভাপতি দায়িত্ব দেওয়ায় তিনি দলের বাইরে ছিলেন । পুনরায় তিনি দলের জেলার সম্পাদকের দায়িত্ব পেয়ে ফিরে আসতেই কর্মীদের মধ্যে উৎসাহের ছবি দেখে স্পষ্ট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *