তেহট্ট–১ ব্লকের পলাশীপাড়া বিধানসভার চাঁদেরঘাট গ্রাম পঞ্চায়েতের ২১৫ নম্বর বুথে ৪৯১ জন ভোটারকে শুনানির নোটিশ পাঠানোকে ঘিরে চরম আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এই বিপুল সংখ্যক ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বুধবার তেহট্টের জিৎপুর মোড় থেকে মিছিল করে তেহট্ট–১ বিডিও অফিসে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। বিক্ষোভে উপস্থিত ছিলেন বিধায়ক মানিক ভট্টাচার্য-সহ দলের নেতা-কর্মীরা ও ভোটাররা।
একই বুথে ৪৯১ জনকে শুনানির নোটিশ

