বুথ লেভেল অফিসাররা অন ডিউটি পাবেন নাকি? আজ সন্ধ্যা পর্যন্ত তা স্পষ্ট হল না।

বুথ লেভেল অফিসাররা অন ডিউটি পাবেন নাকি? আজ সন্ধ্যা পর্যন্ত তা স্পষ্ট হল না। বুথ লেভেল অফিসারদের অন ডিউটি পাওয়ার ব্যাপারে জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশন কে। জাতীয় নির্বাচন কমিশন থেকে ব্যাখ্যা এলেই তা জানিয়ে দেওয়া হবে। জেলাশাসকদের বৈঠকে জানাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর। কাল থেকে বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে যাবেন। এক্ষেত্রে চার দফা নির্দেশ সিইও দপ্তর দিল জেলাশাসকদের।১) এস আই আর এর জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন তার প্রচার করতে হবে। বহুল প্রচার করতে হবে। এস আই আর এর রুলস কি কি রয়েছে সেটাও প্রচার করতে হবে ব্লকে ব্লকে বুথে বুথে। এই কাজ প্রতিনিয়ত করতে হবে। ২) বিডিও,এসডিও অফিসে হেল্প ডেস্ক করতে হবে।৩) বিএলও সুপারভাইজারদের আরো সক্রিয় করতে হবে। ৪) প্রত্যেকটি বাড়িতে বুথ লেভেল অফিসাররা যেন স্বশরীরে যান। এটা নিশ্চিত করতে হবে জেলাশাসকদের যে বুথ লেভেল অফিসাররা প্রত্যেকের বাড়িতে বাড়িতে ফিজিক্যালি গেছেন। জেলাশাসকদের নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের। রাজনৈতিক দলগুলি বুথ লেভেল এজেন্ট না দিতে পারলেও আপনাদের কাজ করে যেতে হবে। বৈঠকে বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেই কমিশন সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *