বাংলার বাড়ি সমীক্ষার কাজ দ্রুত শেষ করতে হবে। জেলাশাসকদের বৈঠকে নির্দেশ মুখ্য সচিবের। বাংলার বাড়ি দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা যেসব উপভোক্তাদের দেওয়া হবে তাদের জমি সংক্রান্ত তথ্য সঠিক রয়েছে নাকি সেটা খতিয়ে দেখতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে টাকা পেয়েও অনেকেই বাড়ি তৈরি করছেন না। সে ক্ষেত্রে তাদের জমির তথ্য সঠিক রয়েছে নাকি সেটা আপনাদের খতিয়ে দেখতে হবে। নবান্নের বৈঠকে নির্দেশ জেলাশাসকদের। গাইডলাইন মেনে বাংলার বাড়ি নিয়ে গ্রাম সভা বৈঠকগুলি দ্রুত ডাকুন। ডিসেম্বরের মধ্যেই বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায় প্রথম কিস্তির টাকা দেওয়া হবে।
বাংলার বাড়ি সমীক্ষার কাজ দ্রুত শেষ করতে হবে।

