হাসপাতালগুলিতে নিরাপত্তা নিয়ে কড়া নির্দেশ নবান্নের।

হাসপাতালগুলিতে নিরাপত্তা নিয়ে কড়া নির্দেশ নবান্নের।হাসপাতালের চুক্তিভিত্তিক সব কর্মীদের পুলিশ ভেরিফিকেশন করতে হবে। নিরাপত্তা বৈঠকে মুখ্য সচিবের নির্দেশ সব জেলার জেলাশাসক,পুলিশ সুপার এবং হাসপাতালের সুপারদের। সরকারি হাসপাতাল গুলির পাশাপাশি বেসরকারি হাসপাতাল গুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বৈঠক করার নির্দেশ জেলাশাসক, পুলিশ সুপারদের নবান্নের। চুক্তি ভিত্তিক ভিত্তিক কর্মীদের পুলিশ ভেরিফিকেশনের পাশাপাশি প্রত্যেক দিনের ডিউটি রোস্টার যাচাই করতে হবে। ডিউটি রোস্টার যাচাই করে দেখতে হবে তারা তাদের কাজ করছেন। এটা নিশ্চিত করতে হবে যাদের যা দায়িত্ব রয়েছে তারা সেই দায়িত্ব পালন করছেন। প্রতিদিন নিরাপত্তা রক্ষীদের কাজে যোগ দেওয়ার আগে রোল কল করতে হবে এবং প্রতিদিনের নিয়মিত ব্রিফিং করতে হবে। হাসপাতালের কর্মীদের ব্যবহার এবং আচরণে বিশেষ নজর দিতে হবে। এটা গুরুত্ব দিয়ে দেখতে হবে। নিরাপত্তা রক্ষী দের জন্য বরাদ্দ হওয়া ইউনিফর্ম, আইডি প্রতিদিন নিয়মিত করে পড়তে হবে।সিসিটিভি, পর্যাপ্ত আলোর ব্যাবস্থা হয়েছে নাকি সেটা খতিয়ে দেখতে হবে।হাসপাতাল চত্বরে ও নির্দিষ্ট এলাকা গুলোতে অনুমতি ছাড়া কোনো ব্যাক্তি প্রবেশ করতে পারবে না। প্রতিদিন হাসপাতাল গুলিতে স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের পরিদর্শন করতে হবে এবং সিনিয়র চিকিৎসকদেরও প্রতিদিন রাউন্ড দিতে হবে হাসপাতালের বিভিন্ন জায়গায়। জেলা স্তরে কো-অডিনেশন মিটিং করতে হবে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিয়ে। বেসরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামো নিয়েও বৈঠকগুলি করতে হবে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। হাসপাতাল গুলির দমকলের লাইসেন্স যাচাই করে দেখতে হবে। প্রয়োজনে হাসপাতালে হাসপাতালে পরিদর্শন করতে হবে অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক রয়েছে নাকি। জেলাশাসক পুলিশ সুপার পুলিশ কমিশনার ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের বৈঠকে নির্দেশ নবান্নের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *